আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া!
বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের প্রথম মেয়ে ‘বেটি বি’র নাম-রহস্য উদঘাটন না হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। সম্প্রতি এমনটাই দাবি করলেন ঐশ্বরিয়ার খুবই কাছের বন্ধু হিসেবে পরিচিত একজন চলচ্চিত্র সমালোচক। এ প্রসঙ্গে ঐশ্বরিয়ার কাছের ওই বন্ধুর উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘আবার মা হতে চান ঐশ্বরিয়া। সম্প্রতি দ্বিতীয় সন্তান নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।’গত বছরের ১৬ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের এই নতুন অতিথিকে নিয়ে গণমাধ্যমসহ সবার ভেতর ব্যাপক আগ্রহ থাকলেও, শুরু থেকেই তাকে নিয়ে লুকোচুরি খেলছেন বচ্চন পরিবারের সব সদস্য। তার নাম কিংবা ছবি—কোনোটাই প্রকাশ না করার জন্য এখন পর্যন্ত বদ্ধপরিকর বচ্চন পরিবার এবং এ কাজে পুরোপুরি সফল তারা। এদিকে, মা হওয়ার পর থেকেই মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বরিয়া। এর মধ্যে বেশ কয়েকজন নির্মাতা তাঁর কাছে নতুন কাজের প্রস্তাব নিয়ে গেলেও, এখন পর্যন্ত কোনোটাতেই ইতিবাচক সাড়া দেননি সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি ঐশ্বরিয়ার দ্বিতীয় সন্তান নেওয়ার আগ্রহের খবর প্রচারিত হওয়ার পর থেকে তাঁর ভক্তরা বলাবলি করছেন, এটাই তাহলে মিডিয়া থেকে ঐশ্বরিয়ার দূরে থাকার গোপন রহস্য!