আবারও মৌসুমীর বিপরীতে ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন ইমন। ‘ভালোবাসা কি করে ভালো হয়’ নামের এ ছবিটি পরিচালনা করছেন নার্গিস আকতার। সম্প্রতি চট্টগ্রামে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ইমন ও মৌসুমী। ভালোবাসা কি করে ভালো হয় এর গল্প অসম প্রেমকে ঘিরে। ইমন বলেন, ‘মৌসুমী আপাদের মতো সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শিখতে পারি। ওঁর সঙ্গে আমি প্রথম ছোট পর্দায় কাজ করেছিলাম। বছর দুয়েক পর এবার একটি চলচ্চিত্রে কাজ করছি। অভিনয়ের সময় উনি আমাকে অনেক উপদেশ দিয়েছে। এতে আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি।’নার্গিস আকতার প্রসঙ্গে ইমন আরও বলেন, ‘পুত্র এখন পয়সাওয়ালা চলচ্চিত্রের শুটিংয়ের সময়ই উনি আমাকে ভালোবাসা কি করে ভালো চলচ্চিত্রটির প্রস্তাব করেন। গল্পটি ভালো লাগায় কাজটি করতে রাজি হই। এ ধরনের একটি গল্পের চলচ্চিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে।’ চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে ইমন প্রথম অভিনয় করেন ‘লাভ বার্ড’ নামের একটি টেলিছবিতে। এটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। তা-ও আবার ২০০৮ সালে। সে সময় লাভ বার্ড টেলিছবিটি চ্যানেল আইতে দেখানো হয়।