আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী বিল গেটস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের মূল প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর স্থানটি নিজের করে রাখলেন। সম্প্রতি ফোর্বস সাময়িকীর এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ফোর্বস কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর নাম প্রকাশ করে। এই ৪০০ জনের মধ্যে বিল গেটস শীর্ষে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।বিল গেটসের ঠিক পরের স্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ‘গুরু’ নামে পরিচিত ওয়ারেন বাফেট। তাঁর সম্পদের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার। এ তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন, যথাক্রমে—সফটওয়্যার মুঘল ল্যারি এলিসন ও ওয়াল মার্টের স্বত্বাধিকারী ক্রিসটি ওয়ালটন।এদিকে ফোর্বস সাময়িকী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৪০০ জন ধনীর মোট সম্পদের পরিমাণ ২০০৯ সালের চেয়ে আট শতাংশ বেড়েছে। তাঁদের মোট আয় এক দশমিক ৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলার; যা কানাডা কিংবা স্পেনের প্রবৃদ্ধির সমান।—বিবিসি অনলাইন