টিভির অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন
আবারও সভাপতি হলেন মামুনুর রশীদ সাধারণ সম্পাদক তারিক আনাম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভির অনুষ্ঠান প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন হবে আজ শনিবার। ইম্যানুয়েল ব্যাঙ্কুয়েট হলে সকাল নয়টায় শুরু হবে অনুষ্ঠান। একটি সূত্র থেকে জানা গেছে, আজ এই সংগঠনের কোনো নির্বাচন হবে না। আগামী দুই বছরে জন্য তৃতীয় কার্যকরী কমিটির ২৭টি পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবারও সভাপতি হয়েছেন মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক হয়েছেন তারিক আনাম খান।