আবারও সরকারের পদত্যাগ দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াই বছরে দেশপরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার অভিযোগে সরকারের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।মির্জা আলমগীর বলেন, সরকার আড়াই বছরে দেশপরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই সরকারকে সরানো ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, সরকার যদি স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়ে, তাহলে খালেদা জিয়ার নেতৃত্বে মধ্যবর্তী নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।সংসদীয় বিশেষ কমিটিতে বিএনপি যোগ দেবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যথাসময়ে দলীয় প্রধান এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।