আবারও সুজন সখী জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফারুক ও কবরী আবার এক সাথে। তবে চলচ্চিত্রে নয়। ফারুক ও কবরী অংশ নিয়েছেন একটি টিভি অনুষ্ঠানে। সুজন সখী চলচ্চিত্রের এই জুটিকে নিয়ে নির্মিত অনুষ্ঠানটির নামও রাখা হয়েছে ‘সুজন সখী’। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ এই অনুষ্ঠানটি । জানা গেছে, সুজন সখী অনুষ্ঠানে উঠে এসেছে ফারুক ও কবরীর অতীত, বর্তমান অবস্থার বিভিন্ন বিষয়। জানা যাবে অভিনয়ের অনেক জানা-অজানা কথাও। সুজন সখী অনুষ্ঠানটি সম্পর্কে ফারুক ও কবরীর মতে, ‘চাষী নজরুল ইসলামের উপস্থাপনায় আমরা একসঙ্গে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। বেশ ভালো লাগছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ সুজন সখী অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা। বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাল শনিবার রাতে দেখানো হবে অনুষ্ঠানটি।