আবারও সেরা টেইলর সুইফট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি একাডেমি অব কান্ট্রি মিউজিক থেকে ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মার্কিন পপগায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট। এ নিয়ে পরপর দুই বছর একই পুরস্কার ঝুলিতে ভরলেন ২২ বছর বয়সী এই গায়িকা।পুরস্কার হাতে নেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুইফট বলেছেন, ‘পুরস্কারটি হাতে পেয়ে আমি দারুণ খুশি। এ বিভাগে আমার সঙ্গে আরও যাঁরা মনোনীত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’ জানিয়েছে এমটিভি নিউজ।ব্র্যাড পেইজলি, কেনি চেসনি, জেসন অলডিন ও ব্লেক শেলটনকে পেছনে ফেলে সেরা হয়েছেন টেইলর সুইফট। পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন মার্কিন কান্ট্রি সিঙ্গার মিরান্ডা ল্যামবার্ট। সেরা অ্যালবাম বিভাগেও পুরস্কৃত হয়েছে তাঁর ‘ফোর দ্য রেকর্ড’ অ্যালবামটি।