আবাসন-ব্যবসায় প্রতারকদের ধরিয়ে দিন: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন প্রকল্পের নামে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণাকারীদের ধরিয়ে দিতে রিহ্যাবের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে ‘রিহ্যাব সামার ফেয়ার-২০১১’ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে জমি বিক্রির কথা বলে। পরে তারা জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে জমিও দেয় না, আবার টাকাও ফেরত দেয় না। তবে এদের সংখ্যা গুটি কয়েক। এর জন্য রিহ্যাবের সবাইকে বদনামের ভাগীদার হতে হচ্ছে। তাই এদের ধরে আইনের আওতায় আনার কথা বলেছেন প্রতিমন্ত্রী।মান্নান খান বলেন, আবাসন-ব্যবসায় শৃঙ্খলা আনার জন্য রিয়েল এস্টেট আইন করা হয়েছে। এই আইনের মাধ্যমে একজন প্রতারক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে তিন বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা যায়।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেছেন, রাজউক ও সরকার একে অপরকে পরিপূরক ভাবা উচিত।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি নসরুল হামিদ বলেন, রাজধানীর মাস্টারপ্ল্যানের ওপর নির্ভর করে ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) করা হয়েছিল। কিন্তু এর সঙ্গে বর্তমান সময়কে মেলানো ঠিক হবে না। এসব বাস্তবতাকে সামনে রেখে ড্যাপ বাস্তবায়ন করতে হবে।মেলা চলবে ১৯ জুন পর্যন্ত। চার দিনব্যাপী এ অনুষ্ঠেয় এই মেলায় ২৬৩টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।আয়োজকেরা জানান, এবারের মেলায় প্রতিবার প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা। আর চার দিনের টিকিটের মূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। উদ্বোধনী দিন বেলা দুইটা থেকে রাত আটটা এবং অন্যান্য দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে।