আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছু অর্থলোভী ও প্রভাবশালী নেতা রাজধানীসহ বিভিন্ন আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম ও দোকান রাখার জন্য ব্যবসায়ীদের উত্সাহিত করছেন। সরকারও এ ক্ষেত্রে নির্বিকার ভূমিকা পালন করছে। অবিলম্বে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও দোকান অপসারণের দাবি জানানো হয়েছে। আবাসিক এলাকাগুলো থেকে রাসায়নিক গুদাম ও দোকান সরানোর দাবিতে আয়োজিত নাগরিক সভায় আজ শুক্রবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের নেতা-কর্মীরা এ দাবি জানান।সকাল ১০টা থেকে শুরু হওয়া নাগরিক সমাবেশে বক্তারা অবিলম্বে আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ, লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা শর্ত মেনে চলছে কি না, তা পর্যবেক্ষণ, আগুন নেভানো এবং মানুষ ও ফায়ার সার্ভিসের গাড়ি যেন যেতে পারে, সে জন্য সরু রাস্তা প্রশস্ত করার দাবি তোলেন নেতা-কর্মীরা।