প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিক নিহত হওয়া ও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ শনিবার নিহত ছাত্র আবু বকর সিদ্দিকের কক্ষ থেকে একটি টিয়ার শেলের পরিত্যক্ত শেল উদ্ধার করেছেন। তদন্ত কমিটির প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ জানান, প্রয়োজনীয় তদন্তের পর আগামী ১৫ দিনের মধ্যে তাঁরা এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন।উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক গুরুতর আহত হন। ঘটনার পরের দিন তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।