আবু সেলিমের ব্যঙ্গচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সামপ্রতিক অস্থিরতা, রাজনীতিবিদদের নীতিহীনতা, দুর্নীতিবাজ আমলাতন্ত্র, সন্ত্রাসীদের কর্মকাণ্ড আর দুর্বৃত্তায়ন নিয়ে শিল্পী আবু সেলিম ব্যঙ্গচিত্র এঁকেছেন। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার জুম গ্যালারিতে ‘আমার প্রিয় মাতৃভূমি ২’ শিরোনামে চলছে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনীটি। মোট ২৬টি ব্যঙ্গচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।শিল্পী আবু সেলিমের জন্ম কুষ্টিয়া জেলায়। ঢাকার চারুকলা থেকে পড়ালেখা শেষ করেছেন তিনি। বেশ কিছু কাজ করেছেন শিশু চিত্রকর্ম নিয়েও। একাধারে ব্যঙ্গচিত্র ও চিত্রশিল্প দুই জগতেই শিল্পীর সমান পদচারণ। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনী।