আবুধাবি থেকে আরও ১০ জনের মরদেহ দেশে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আরও ১০ জনের মরদেহ গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এসব মরদেহ গ্রহণ করেন।সংযুক্ত আরব আমিরাত থেকে মরদেহ বহনকারী বিমান গতকাল সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস ও ইউএনবির।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরের কার্গো গেটে এসব মরদেহ গ্রহণ করেন এবং স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, বিএমইটির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে মরদেহ পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ দেন।ওয়ারিশ নির্ধারণের পর মন্ত্রণালয়ের কল্যাণ তহবিল থেকে আরও দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এ ছাড়া আইনানুগ কার্যক্রম শেষে নিহত ব্যক্তিদের কর্মস্থল আবুধাবিতে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি পরিবারকে আরও প্রায় ৪০ লাখ টাকা দেওয়া হবে।