আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৬ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি পাঁচজনের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।আজ সোমবার স্থানীয় সময় সকাল আটটার দিকে আবুধাবির আল আইন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ‘খালিজ টাইমস’-এর খবরে বলা হয়েছে, ‘৪০ আসনের একটি বাসে করে ৫৫ জন এশীয় নাগরিক কাজে যাচ্ছিলেন। বাসটি আবুধাবির আল আইন এলাকায় পৌঁছানোর পর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।’আবুধাবি পুলিশের এক কর্মকর্তা বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় আল আইন ও তাওয়াম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরব আমিরাতে বাংলাদেশের শ্রম কাউন্সিলর লতিফুল হক তাজমিকে উদ্ধৃত করে ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মহসিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। ১৬ জন বাংলাদেশি ও একজন ভারতের নাগরিক বলে নিশ্চিত হয়েছি। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।’