আবুধাবীতে ৬০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধ অনুমতি না থাকায় আবুধাবী পুলিশ ৬০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার আবুধাবী কর্মকর্তাদের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, পুলিশ ট্যুরিস্ট ক্লাব এলাকার একটি পুরোনো ছয়তলা ভবনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ভবনের বাসিন্দাদের অবস্থা খুবই করুণ। গ্রেপ্তারকৃতরা সবাই তাদের কর্মস্থল থেকে বিতাড়িত। বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা ইউএই কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আরও তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছেন। খবর ইউএনবি।