আবুল কালাম আজাদ হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে তিনি জামালপুরে গ্রামের বাড়িতে যাওয়ার সময় অসুস্থ বোধ করলে তাঁকে পথেই ওই হাসপাতালে ভর্তি করা হয়।সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, জামালপুরের বকশীগঞ্জে যাওয়ার পথে সকাল নয়টার দিকে ময়মনসিংহ পার হওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।১৪ সেপ্টেম্বর মহাজোট সরকারের মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হন। এরপর তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদকে কেবল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নতুন মন্ত্রী হাসানুল হক ইনুকে।