আবুল কালাম আযাদের ছেলেসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার আসামি মাওলানা আবুল কালাম আযাদের দুই ছেলে ও এক নিকট আত্মীয়ের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবুল কালাম আযাদকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে করা মামলায় তাঁদের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া ব্যক্তিরা হলেন আবুল কালাম আযাদের ছেলে আবুল কাশেম মুশফিক বিল্লাহ ও শাহ মো. ফয়সাল আজাদ এবং নিকট আত্মীয় কাজী এহতাশামুল হক।আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামন।পরে মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, যুদ্ধাপরাধীকে আশ্রয় প্রদান ও পালিয়ে যেতে সহায়তার অভিযোগে ১০ এপ্রিল উত্তরখান থানায় পুলিশের পরিদর্শক মো. মহিবুর রহমান (র্যাব-১০) পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তাঁরা গ্রেপ্তার হন।এই তিনজনের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট পাঠিয়েছেন মনিরুজ্জামান।