আবুল খায়ের গ্রুপকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শংকরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে আবুল খায়ের গ্রুপ অব কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মো. আলামিন এ অভিযানে নেতৃত্ব দেন।মার্কস ও স্টারশিপ গুঁড়ো দুধ, স্বাদ চানাচুর, স্টারশিপ ম্যাংগো জুস ও সিলন চা—এই পাঁচটি পণ্যের প্যাকেটে সর্বোচ্চ খুচরামূল্য লেখা না থাকায় আবুল খায়ের গ্রুপকে জরিমানা করা হয়।এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ, র্যাব-২ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।