আবুল হাসান চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।পরে দুদকে ডাকার কারণ সম্পর্কে সাংবাদিকদের আবুল হাসান চৌধুরী বলেন, পরামর্শ দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়।আবুল হাসান চৌধুরী জানান, ১৯৯৭-৯৮ সালে বিভিন্ন কাজে লবিস্ট (তদবিরকারী) নিয়োগে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা ছিল। সে কারণে তাঁর পরামর্শ নিতে তাঁকে ডাকা হয়েছে।আবুল হাসান চৌধুরী গত আওয়ামী লীগ সরকারের সময় (১৯৯৬-২০০১) পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।