আবুলের পদত্যাগে দুর্নীতি প্রমাণ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রী আবুল হোসেন পদত্যাগ করায় সরকারের দুর্নীতি প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, এই পদত্যাগ আরও আগে হলে বিশ্বব্যাংক সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ বাতিল করত না। আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।ক্ষমতাসীন সরকারে আবুল হোসেন যোগাযোগমন্ত্রী ছিলেন। পরে তাঁকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। বিএনপির নেতা বলেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনেরা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে আবুল হোসেনের পদত্যাগ বিলম্বিত হয়েছে। তবে দেরিতে হলেও সরকার ঘোলা পানি খেতে শুরু করেছে। আবুল হোসেন সময়মতো পদত্যাগ করলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনত। এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করতে হবে। অন্যথায় ক্ষমতায় গিয়ে বিএনপি এর বিচার করবে।