আবৃত্তি নিয়ে স্বরচিত্রের নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন আবৃত্তিকারদের উত্সাহিত করতে স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র ‘ঐকতান’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন থেকে দশজন নবীন আবৃত্তিশিল্পী আবৃত্তি করবেন। প্রত্যেক শিল্পীর জন্য সময় বরাদ্দ থাকবে ১০ মিনিট। আর এখন থেকে প্রতি মাসে নিয়মিত এ আয়োজন করা হবে। গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে এ আয়োজনের উদ্বোধন করেন শিমুল মুস্তাফা, রফিকুল ইসলাম, রবীন্দ্র গোপ ও মাহিদুল ইসলাম।প্রথম দিনের আয়োজনে অংশ নেয় স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র, কথা আবৃত্তিচর্চা কেন্দ্র, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী, মুক্তধারা সাংস্কৃতিকচর্চা ও বিকাশ কেন্দ্র এবং উদীচী আবৃত্তি বিভাগের শিল্পীরা।স্বরচিত্রের সভাপতি মাহিদুল ইসলাম বলেন, ‘আবৃত্তিচর্চায় নতুনদের যথেষ্ট আগ্রহ রয়েছে। পৃষ্ঠপোষকতার অভাবে এই নবীন আবৃত্তিশিল্পীরা একসময় হারিয়ে যায়। নতুনদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি, এ আয়োজনের মধ্য দিয়ে আবৃত্তি অঙ্গনে নতুন মেধাবী ও প্রতিভাবান আবৃত্তিশিল্পী পাওয়া যাবে।’