আবৃত্তিতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চের সামনে ছিল আবৃত্তিশিল্পী ও শ্রোতাদের ভিড়। শিল্পীদের একের পর এক একক ও সমবেত আবৃত্তিতে দেশ ও ভাষার জয়গান গাওয়া হচ্ছে, কবিতার কথায় বলা হচ্ছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কথা।গতকাল সোমবার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজন করেছিল ‘একুশের প্রথম প্রহর উদ্যাপন ও গোলাম মুস্তাফা স্মরণে’ বিশেষ এক অনুষ্ঠানের। অভিনয় ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফা মারা গিয়েছিলেন এই দিনে। প্রতিবছর এই দিনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ ও আহ্কাম উল্লাহ্ গোলাম মুস্তাফার স্মৃতিচারণা করেন। একক আবৃত্তি করেন ডালিয়া আহমেদ ও আশরাফুল আলম। দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতিক চর্চা কেন্দ্র, স্বরশ্রুতি, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্বরকল্পন আবৃত্তি চক্র, স্বনন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ, ঢাকা স্বরকল্পন, মুক্তবাক ও চারুবাক।অনুষ্ঠানে জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন করে সত্যেন শিল্পী সংস্থা।