আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়ল ১১ নভেম্বর পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার সময় ১১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে তা জমা দিতে হবে। ভর্তি কমিটির সদস্য অধ্যাপক আবু হাদী নূর আলী খান জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদের ৮৮৭টি আসনের প্রতিটির (সংরক্ষিত আসনসহ) বিপরীতে অনূর্ধ্ব ১০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সব অনুষদের লিখিত নির্বাচনী পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সূত্র জানায়, লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ২৫ নভেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়াও ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা www.bau.edu.bd/admission। এছাড়া তাত্ক্ষণিক যোগাযোগের জন্য আবেদনকারীরা ই-মেইল [email protected] এবং মোবাইল নম্বর: ০১৭১৬-৬২৫৮৭৩ ব্যবহার করতে পারবেন।