আব্দুল জব্বারকে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ কণ্ঠশিল্পী আব্দুল জব্বার। জানা গেছে, এবার এই অনুষ্ঠানের মূল ভাবনা ‘স্বাধীনতার ৪০ বছর’। তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে সিটিসেল ও চ্যানেল আই কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যমুনার পাড়ে, বঙ্গবন্ধু যমুনা সেতুর পাদদেশে। এই অনুষ্ঠান ঘিরে এখানে আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘বাংলাদেশ মেলা’। বিকেল চারটায় শুরু হবে সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবার ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদানের মাঝে থাকবে গানের পরিবেশনা।