আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৪ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে সুবহানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তাঁকে আটকের জন্য আদেশ দেন। ২০ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে আব্দুস সুবহানকে গ্রেপ্তার করেছিল। আগামীকাল সোমবার তাঁর জামিনের আবেদনের শুনানি হবে।