আব্বার গানগুলো নিয়ে অ্যালবাম করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ ডিসেম্বর ছিল শিল্পী মাহমুদ উন নবীর জন্মদিন। আর ২০ ডিসেম্বর মৃত্যুদিন। এই দুটি দিন উপলক্ষে দেশ টিভিতে আজ ‘ট্রিবিউট টু দ্য লিজেন্ড’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে মাহমুদ উন নবীর গান নিয়ে। অনুষ্ঠানে মাহমুদ উন নবীর গান গেয়েছেন তাঁর মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী এবং আরেক শিল্পী সুবীর নন্দী। কথা হলো সামিনা চৌধুরীর সঙ্গে।মাহমুদ উন নবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানে আপনারা কোন গানগুলো গেয়েছেন?আব্বার খুব জনপ্রিয় হওয়া ‘তুমি যে আমার কবিতা’, ‘আমি তো আজ’, ‘কে যেন আজ’, ‘আয়নাতে ওই মুখ’, ‘আমি সাত সাগর’, ‘সুরের ভুবনে’—গানগুলো আমরা গেয়েছি। গানের মাঝে আব্বাকে নিয়ে সবাই স্মৃতিচারণা করেছি। অনুষ্ঠানজুড়েই অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছিল। ২০ ডিসেম্বর উপলক্ষে কী পরিকল্পনা করছেন?ওই দিন আমরা আব্বাকে নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করব। নাম অমর কণ্ঠশিল্পী মাহমুদ উন নবী। প্রকাশ করেছে সোনারং। আব্বাকে যাঁরা জানেন, চেনেন, কাছ থেকে অনেক দিন দেখেছেন—সেই শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও পরিচিত জনেরা লিখেছেন।বইটি মনে হচ্ছে আগে দেখেছি।হ্যাঁ, বছর তিনেক আগে বইটি প্রকাশ করা হয়। এবার বইটি নতুন করে বর্ধিত কলেবরে বের হচ্ছে। ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে ২০ ডিসেম্বর বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। সেদিন আব্বার কিছু গান গাওয়ার ইচ্ছা আছে। আপনার আব্বা তো অনেক গান গেয়েছেন। সেগুলো সংরক্ষণ করার কোনো পরিকল্পনা আছে?আব্বার গাওয়া প্রায় সব গানই বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেছি। সব কটি গান নিয়ে অ্যালবাম করার ইচ্ছা আছে। প্রচ্ছদ তৈরি করেছেন রংয়ের বিপ্লব। এবারই বের করতাম। কিন্তু সম্ভব হলো না। তবে শিগগিরই তা বের করব।