আব্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে হামকুড়া একাদশ চ্যাম্পিয়ন
আট দলীয় আব্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হামকুড়া ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গত ৩১ জানুয়ারি কুল্লা হামকুড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হামকুড়া একাদশ টসে জিতে ১৫ ওভারে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে কুল্লা বাবলা স্মৃতি ক্রিকেট একাদশ ১৪ দশমিক ২ ওভারে ১৬১ রান করে সবাই আউট হয়ে যায়। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আক্তারুল। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আবু সাইদ। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার ও সেরা বোলার নির্বাচিত হন যথাক্রমে টুটুল ও রাজু আহমেদ।তালায় ব্যাটমিন্টন প্রতিযোগিতায় বিলাল-চঞ্চল জুটি চ্যাম্পিয়ন: তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে আট দলীয় ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ২ ফেব্রুয়ারি গঙ্গারামপুর মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় তালার বিলাল-চঞ্চল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয় একই এলাকার অচিন্ত্য-হাবিব জুটি। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা খান রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ, তালা হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা হুমায়ুন কবির, ভূমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত্য সাহা, বুলবুল ইসলাম প্রমুখ।