আব্রাহামের ১৫ দিনের কারাদণ্ড বহাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে দুজনকে চাপা দেওয়ার মামলায় ভারতের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের ১৫ দিনের কারাদণ্ড বহাল রেখেছেন মুম্বাই হাইকোর্ট। আজ শুক্রবার আদালতের রায়ের পর তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।আজ দুপুরে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখলে জনকে আত্মসমর্পণ করার আদেশ দেন। এনডিটিভির এক খবরে বলা হয়, রায়ের পর আব্রাহামকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন দেন। আহত ব্যক্তিদের কাছে আগেই ক্ষমা চাওয়ায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।২০০৬ সালে মুম্বাইয়ের খার এলাকায় এ ঘটনা ঘটিয়েছিলেন এই অভিনেতা। ২০১০ সালে বান্দ্রার মহানগর আদালত আব্রাহামকে ১৫ দিনের কারাদণ্ড দেন।