আমতলীতে দুই শিশুকে দুই লাখ টাকার চেক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত আমতলীর ইউনুস আলী খান কলেজের প্রভাষক ফারুক হোসেনের দুই শিশুকন্যাকে ৩১ আগস্ট আমতলী উপজেলা শিক্ষককল্যাণ ফাউন্ডেশন দুই লাখ টাকার সহায়তা দিয়েছে। গত ৬ জুন আমতলী-কলাপাড়া সড়কের ছুরিকাটা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ফারুক হোসেন মারা যান। আমতলী ডিগ্রি কলেজ মিলনায়তনের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষককল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও আমতলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মজিবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন শিশুকন্যা তামান্না (৮) ও তাছলিমার ( ৪) হাতে এক লাখ করে মোট দুই লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মৃধা, আমতলী একে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ. রশিদ, বকুলনেসা মহিলা কলেজের অধ্যক্ষ ফোরকান মিয়া, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এ জেড এম সালেহ প্রমুখ।