আমতলীতে নাগরিক ফোরাম গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমতলীতে ২৫ জুলাই উপজেলা নাগরিক ফোরাম গঠিত হয়েছে। এ উপলক্ষে আমতলীর এনএসএস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমতলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেহেনা মাহবুব। ইউএসএআইডি, প্রগতি প্রকল্প ও খান ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এনএসএস এ সভার আয়োজন করে। এম এ কাদেরকে আহ্বায়ক, টি এম মুজাফ্ফর হোসেন ও পৌর কাউন্সিলর মাসুদা কাদেরকে যুগ্ম আহ্বায়ক এবং আমতলী ডিগ্রি কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদারকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আমতলী উপজেলা নাগরিক ফোরাম গঠন করা হয়।