আমতলীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী থানার পুলিশ শিশু ধর্ষণের অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় আমতলী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মিরাজ ওরফে কালু (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তালতলী পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে ওই উপজেলার একটি গ্রামের নয় বছর বয়সী একটি শিশু তাদের বাড়ির কাছে বেড়িবাঁধে গরু চরাতে গেলে মিরাজ তাকে নির্জনে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতা শিশুটি বাড়িতে গিয়ে তার মা-বাবাকে বিষয়টি জানালে সামাজিক অপমানের ভয়ে তাঁরা গোপনে শিশুটিকে চিকিত্সার জন্য বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা বিষয়টি বরগুনার পুলিশ সুপারকে জানালে তিনি ধর্ষক মিরাজ ওরফে কালুকে গ্রেপ্তারের জন্য তালতলী থানার পুলিশকে নির্দেশ দেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, পুলিশ রোববার সন্ধ্যায় ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।এ ঘটনায় ধর্ষিত শিশুটির মা রোববার রাতে বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।