আমতলীতে সংগীতানুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস (২২ শ্রাবণ) উপলক্ষে আমতলী অফিসার্স ক্লাবে ৬ আগস্ট সন্ধ্যায় সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। বেসরকারি সংস্থা এনএসএসের আয়োজনে শিল্পকলা পরিষদ, উদীচী, বন্ধুসভাসহ আমতলীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। রবীন্দ্রনাথের জীবনী ও সমসাময়িক শিল্প-সাহিত্য নিয়ে আলোচনা করেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ মশিউর রহমান, ভজহরি কুণ্ডু প্রমুখ।