আমতলীর চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় বরগুনায় সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থানে রয়েছে আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। দ্বিতীয় হয়েছে আমতলী একে মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। তৃতীয় হয়েছে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২১ জন। চতুর্থ বরগুনা জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২১ জন। পঞ্চম আমতলী সফিজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। ষষ্ঠ তালতলী মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সপ্তম পাথরঘাটা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে আটজন। অষ্টম আমতলীর ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে নয়জন। নবম আমতলী চুনাকালী মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ছয়জন এবং দশম বেতাগী মাধ্যমিক বিদ্যালয়, জিপিএ -৫ পেয়েছে নয়জন।বরগুনায় শহরের চেয়ে গ্রামের বিদ্যালয় ও মাদ্রাসাগুলো ভালো করেছে: এবার এসএসসির ফলাফলে বরগুনার শহরের চেয়ে গ্রামের বিদ্যালয়গুলো ফলাফল ও সাফল্যের দিক থেকে এগিয়ে আছে। জেলায় এবার এসএসসি পরীক্ষায় ২১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেলায় সর্বাধিক যুগ্মভাবে বেশি জিপিএ-৫ পেয়েছে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ও বরগুনা জিলা স্কুল থেকে, তবে বরিশাল শিক্ষা বোর্ডে সেরা ২০টি বিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে বরগুনার আমতলী উপজেলার প্রত্যন্ত চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় (১৩ তম) এবং আমতলী একে উচ্চ বিদ্যালয় (১৭ তম)। আর বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে ১৯ তম স্থানে।চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৭ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে এবং পাসের হার শতকরা ৬০ দশমিক ৩৮ ভাগ। একে উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন, আর পাসের হার ৫৯ দশমিক ৩৩ ভাগ। অপরদিকে সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। কিন্তু পাসের হার ৫৮ দশমিক ৯৮ ভাগ।এ ছাড়া তালতলী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬, আমতলীর ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে নয়, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়, বরগুনা সদরের গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১, ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন, গর্জনবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চার এবং তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।বেতাগী উপজেলার চান্দখালী বালক মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ, চান্দখালী বালিকা বিদ্যালয় থেকে চার, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিন এবং পশ্চিম করুণা পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজন জিপিএ-৫ পেয়েছে। এসব বিদ্যালয়ে পাসের হারও আগের তুলনায় অনেক বেড়েছে।দাখিল পরীক্ষায় গ্রামের মাদ্রাসাগুলো আগের তুলনায় ভালো করেছে। এবার জেলায় দাখিল পরীক্ষায় ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ৬৫, বামনায় সাত, পাথরঘাটায় ২১, আমতলীতে ৩৯ এবং বেতাগীতে ১৫ জন জিপিএ-৫ পেয়েছে।বরগুনা কামিল মাদ্রাসা থেকে ২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া শহর এলাকার কোনো মাদ্রাসা ততটা নৈপুণ্য দেখাতে পারেনি। বেতাগী উপজেলার রহমতপুর দাখিল মাদ্রাসা থেকে আট, পাথরঘাটার আমড়াতলা দাখিল মাদ্রাসা থেকে চার, আমতলীর মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা থেকে আট এবং তালতলী বন্দর সিনিয়র মাদ্রাসা থেকে চারজন জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক থেকেও গ্রামের মাদ্রাসাগুলো এগিয়ে আছে।কৃতিত্ব ধরে রেখেছে পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমি: বরিশাল শিক্ষা বোর্ডে বরগুনার পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা টানা পাঁচবার শতভাগ পাসের কৃতিত্ব ধরে রাখল। ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০০৬ থেকে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেক বছরই শতভাগ পাসের কৃতিত্ব পাচ্ছে। এ বছরও সেই ধারা অক্ষুণ্ন রেখেছে। এবার ৩৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।পাথরঘাটা উপজেলায় এবার এসএসসিতে ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে তাসলিমা মেমোরিয়াল একাডেমি ১৫, মানিকখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় আট, নাচনাপাড়া-মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনজন করে, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ও কেকে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজন করে এবং পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়, রূপদোন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়, কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়, হাঁড়িটানা মাধ্যমিক বিদ্যালয় ও বারী আজাদ মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ বলেন, ‘বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে নিরলস পরিশ্রম করে শতভাগ পাস ও জিপিএ-৫-এর সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পেলেও আমাদের প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি।’