আমদানি-নিষিদ্ধ ২০০ কার্টন সিগারেটসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সোমবার রাতে আমদানি-নিষিদ্ধ ২০২ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ইউনুস শেখ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এপিবিএনের জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে করে সিগারেটের এই কার্টনগুলো কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে।বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি থেকে বের হওয়ার সময় এপিবিএনের একটি দল ইউনুসকে আটক করে। আটক সিগারেটের মূল্য সোয়া তিন লাখ টাকা।মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস স্বীকার করেছেন কাস্টম শুল্ক ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য বাংলাদেশে তিনি নিয়মিত নিয়ে আসেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।