আমদানিকৃত কয়লায় চলবে রামপাল বিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র স্থাপনে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ফার্ম অল পাওয়ার কোম্পানি লিমিটেডের (এনটিপিসি) মধ্যে এই চুক্তি সই হয়।অনুষ্ঠান শেষে এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আমদানি করা কয়লা দিয়ে এই বিদ্যুেকন্দ্রটি চলবে। এ জন্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও চীন থেকে কয়লা আমদানি করা হচ্ছে। এই কেন্দ্রে উত্পাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে পাঁচ-সাত টাকার মধ্যে। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক ১৫০ কোটি ডলার।আজ রোববার দুপুরে বিদ্যুত্ ভবনে ওই চুক্তিসই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এটি একটি মাইলফলক চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারি পর্যায়ে এই প্রথম একটি যৌথ উদ্যোগের চুক্তি সই হলো। তিনি বলেন, ভবিষ্যতে এ রকম আরও চুক্তি সইয়ের সুযোগ আছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, তৌফিক-ই-ইলাহি চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হক ও পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বক্তব্য দেন। ভারতের পক্ষে বক্তব্য দেন সে দেশের বিদ্যুত্সচিব পি উমা শঙ্কর, এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরূপ রায় চৌধুরী, বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদ।