আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তুরাগ নদের তীরে দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আজ শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা।কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে বাস, ট্রাক, ট্রেন, ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, স্কুটার, নৌকায় ও হেঁটে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। এরই মধ্যে মুসল্লিদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমার ময়দান।আজ বেলা দেড়টার দিকে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের এতে ইমামতি করেন।জুমার নামাজের সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মূল মাঠে পৌঁছাতে না পেরে অনেকেই রাস্তার ওপরে, বাসের ছাদে, নৌকায়—এমনকি বাড়ির ছাদেও নামাজ আদায় করেন।আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম দফা। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৮ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় দফা।যানজট ও ভাসমান দোকানঅন্যান্য বারের মতো এবারও ইজতেমা মাঠের আশপাশে সকাল থেকে তৈরি হয়েছে তীব্র যানজট। জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকার আবদুল্লাহপুর থেকে টঙ্গীর গাজীপুরা এলাকা পর্যন্ত রাস্তার দুই দিকে সব গাড়ি থেমে থাকতে দেখা যায়। এদিকে রাস্তার দুই পাশে শীতের কাপড়, ইসলামি বইপত্র, টুপি, তসবিহ, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আরও এক মুসল্লির মৃত্যুইজতেমায় যোগ দিতে এসে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম ফজলুর রহমান (৭০)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে।বিশ্ব ইজতেমার মাসলাহাল জামাতের (সমস্যার সমাধান) জিম্মাদার আদম আলী এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। টঙ্গী সরকারি হাসপাতালে দায়িত্বপালনরত গাজীপুরের সিভিল সার্জন হাবিবুল্লাহ জানান, ফজলুর রহমান হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে, গত বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে দুই মুসল্লি মারা গেছেন। তাঁরা হলেন: কিশোরগঞ্জের নিকলী উপজেলার পষা গ্রামের আবদুল হামিদ (৭৫) ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঘরদুয়ারা গ্রামের আবদুল মোতালেব (৬০)। ভেজালবিরোধী অভিযানইজতেমা ময়দানের আশপাশের এলাকায় বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন দোকানমালিককে ৪১ হাজার টাকা জরিমানা ও নয়টি মামলা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।