আমমোক্তারনামা দলিলে দাতা ও গ্রহীতার ছবি লাগবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন থেকে স্থাবর সম্পত্তি ক্রয়, বিক্রয় ও উন্নয়ন, ঋণ গ্রহণের ক্ষেত্রে আমমোক্তারনামা দলিল করতে দাতা ও গ্রহীতা উভয়ের ছবি লাগবে।গতকাল বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে নিবন্ধন পরিদপ্তর। গত ৫ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সভায় অনুষ্ঠিত সিদ্ধান্ত মোতাবেক এ আদেশ জারি করা হয়।