আমরা অস্ত্রের শক্তিতে বিশ্বাসী নই
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা অস্ত্রের শক্তিতে বিশ্বাসী নই, আত্মশক্তিই শাশ্বত শক্তি। এ শক্তি দিয়েই যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব।’আজ শনিবার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আশরাফুল ইসলাম এসব কথা বলেন। সম্মেলনে তিনি বলেন, একটি রাজনৈতিক দলই পারে সমাজব্যবস্থার উন্নতি করতে। সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে নেওয়া বিদ্যুত্ প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারলে আগামী বছরের মধ্যে বিদ্যুতের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে।বেলা আড়াইটার দিকে ভেড়ামারা উপজেলার নতুন কমিটির সভাপতি হিসেবে বি এম মোজাম্মেল হক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আবুবকর সিদ্দিক ও শামীমুল ইসলামের নাম ঘোষণা করেন। ভেড়ামারা উপজেলা মিলনায়তনে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।