আমরা ইনটেনসিভ কেয়ারে আছি: ফজলে রাব্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের একলা চলো নীতিতে মহাজোটের শরিকরা দিশেহারা। মনে হচ্ছে আমরা ইনটেনসিভ কেয়ারে আছি। সরকারের এ অবস্থার অবসান হওয়া প্রয়োজন।’ আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘সরকার পরিচালনায় দুর্বলতা আছে। অনেক মন্ত্রীর কাজে সরকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ মানসম্মান নিয়ে শান্তিতে থাকতে চায়। মানুষের এ চাওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে। কারণ পারলে মহাজোট সরকারই পারবে। আর তা করতে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না।’সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে সাবেক এই মন্ত্রী বলেন, সংসদীয় কমিটিগুলোর অবস্থা ‘ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার’-এর মতো। এদের কথা কেউ শুনে না।আজ বুধবার জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, এ কে এম রহমত উল্লাহ, রেজা আলী, সানজিদা খানম, জাতীয় পার্টির জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক কাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।