আমরা কষ্টে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ স্বাধীন হলে সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে বসবাস করতে পারবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সব শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, শোষণ-বঞ্চনার অবসান হবে। কিন্তু স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করে সামরিক শাসনের মাধ্যমে এই দেশকে পুনরায় পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। গণতন্ত্র লুপ্ত করে লুটতরাজের রাজনীতি কায়েম করা হয়েছে। স্বাধীনতাবিরোধী শত্রুদের গাড়িতে জাতীয় পতাকা উড়েছে। তারা আজ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। লুটেরারা আজ দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে। অথচ আমরা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা আজও দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে কঠোর পরিশ্রম করে চলেছি। পয়সার অভাবে ছেলেমেয়েকে ঠিকমতো পড়ালেখা শেখাতে পারিনি। আমরা কষ্টে আছি। আর যে দল ক্ষমতায় থাকে, তারা জনগণের কথা না ভেবে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। স্বাধীনতার আজ ৪০ বছর পার হয়ে গেলেও সাধারণ মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে গেছে।সাক্ষাৎকার: শেখ আবু হাসান, খুলনা।