আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ২৯ ও ৩০ মে বগুড়ায় নৃত্য উৎসবের আয়োজন করেছে। শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই নৃত্য উৎসব। এই উৎসবে স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসান ও যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হবে। ১৮ মে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংগঠনের সভাপতি আবদুস সামাদ সংবাদ সম্মেলনে জানান, দুই দিনের এই নৃত্য উৎসবে ঢাকা থেকে নৃত্যশিল্পী তামান্না রহমান, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, স্পন্দন, অনিকেত, সোহাগ ও তাঁর দল নৃত্য পরিবেশন করবেন। এ ছাড়া মার্কস অল রাউন্ডার রথী, মডেল ও নৃত্যশিল্পী তৃণা, লাক্সসুন্দরী সানু, চিত্রনায়িকা সোহানা সাবাসহ পাবনা, রাজশাহী, রংপুর, নাটোর ও বগুড়ার স্থানীয় কয়েকটি নৃত্য সংগঠন অংশ নেবে। অনুষ্ঠানে আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রযোজনায় আলেখ্য অনুষ্ঠান ‘লাইলি-মজনু’ পরিবেশন করা হবে।