আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকব: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশের মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু বিএনপি চায় না। তারা বিচার ঠেকাতে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না। মানুষ পাঁচ বছরের জন্য ভোট দিয়ে আমাদের ক্ষমতায় বসিয়েছে। আমরা পাঁচ বছরই ক্ষমতায় থাকব। এরপর জনগণ আবার ভোট দিয়ে তাদের পছন্দের দলকে ক্ষমতায় বসাবে।’মন্ত্রী হওয়ার পর সুরঞ্জিত সেনগুপ্ত আজ শুক্রবার প্রথম তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই-শাল্লায় আসেন। এ জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সুরঞ্জিত সেনগুপ্তকে গণসংবর্ধনা দেওয়া হয়।দিরাই উপজেলা সদরের বিএডিসি মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘দুই বছর কম সময় নয়। আমি এই সময়ের মধ্যে দেশের রেলব্যবস্থায় একটা পরিবর্তন আনতে চাই। এখানে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। আমি একই সঙ্গে সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখব।’উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ এম এ মান্নান, মুহিবুর রহমান মানিক প্রমুখ।