আমরা বকাউল্লা, অর্থমন্ত্রী আর অন্য মন্ত্রীরা শোনাউল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট গ্রহণের প্রক্রিয়া, ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র, কালো টাকা সাদা করা, শেয়ারবাজার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাড়িভাড়া, পোশাকশিল্পের অস্থিরতাসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের শরিক দলের সাংসদেরা।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার সাংসদেরা এসব সমালোচনা করেন। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, ‘আমরা ৩৫০ জন সংসদ সদস্য বাজেট নিয়ে কথা বলে যাচ্ছি। এর বিন্দুমাত্র প্রতিফলন বাজেটে থাকবে না। এভাবে বাজেট হতে পারে না।’ তিনি বলেন, ভারতে বাজেট প্রস্তাবের পর মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা প্রস্তাব নিজ নিজ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বাজেট আলোচনাকে ফলপ্রসূ করতে হলে এখানেও তাই করতে হবে। সে জন্য আইন সংশোধন করতে হবে। তিনি প্রস্তাব করেন, ‘বাজেট আমাদের কথায় হবে। আমলারাও থাকবে।’ একই বিষয়ে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা বকাউল্লা। অর্থমন্ত্রী আর অন্য মন্ত্রীরা শোনাউল্লা। তাও শোনেন না। নোটও নেন না। বাজেটের ওপর সংসদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে হলে এই পদ্ধতির পরিবর্তন দরকার।’ জাতীয় পার্টির ফজলে রাব্বী চৌধুরীও একই রকম মত দেন। মতিন খসরু আরও বলেন, মাছে ভেজাল, তরকারিতে ভেজাল—এসব নিয়ে জনগণ তাদের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। জনগণ বলে, খাবারে ভেজালকারীদের রেসকোর্স ময়দানে ফাঁসি দিতে পারেন না?জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী বলেন, সাড়ে তিন বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন নাজুক হয়েছে। ছিনতাই, হত্যা, গুম বেড়েছে। জীবন যাত্রার ব্যয় বেড়েছে। কৃষিতে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। কারণ, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না।সংসদের চিফ হুইপ আবদুস শহীদ খালেদা জিয়াকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা তো বলেন তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনও সঠিক হয়নি। তাহলে এখন আবার তত্ত্বাবধায়ক সরকার চান কীভাবে?’অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সাংসদ ফজলুল করিম সেলিম, আবদুর রহমান, ইসরাফিল আলম, মেহের আফরোজ প্রমুখ।