আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই: সংসদে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, ‘আমরাও যুদ্ধাপরাধীর বিচার চাই। তবে এ বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। সরকারি দলের মধ্যে অনেকের আত্মীয়স্বজন যুদ্ধাপরাধী রয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তা হলেই এই বিচার সম্পর্কে জনগণের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে।’আজ মঙ্গলবার জাতীয় সংসদে খালেদা জিয়া তাঁর বক্তৃতায় এসব কথা বলেন।বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের হয়নি উল্লেখ করে ওই আদালতকে আন্তর্জাতিক মানের করার দাবি করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল করুন। যাকে-তাকে ধরে নিয়ে নির্যাতন করবেন, পরে যুদ্ধাপরাধের মামলায় জড়াবেন, তা হবে না।’কারাগারে বন্দী দলের জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে যোগ দেওয়ার সুযোগ দাবি করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে বন্দী এরশাদ সাহেবকে প্যারোলের মাধ্যমে সংসদে আসার সুযোগ দেওয়া হয়েছিল। আমি স্পিকারকে অনুরোধ জানাব, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সংসদে যোগ দেওয়ার সুযোগ দেবেন।