আমলারা আইন মানছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ আইন সংশোধনের ফলে সেটি যথেষ্ট শক্তিশালী হয়েছে। তবে এর কোনো বাস্তবায়ন নেই। এ অবস্থার জন্য আমলাদেরই দুষলেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামের একটি সংগঠনের নেতারা।আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফয়জুর রহমান ফকির, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্য নেতারা।সংগঠনের সভাপতি ফয়জুর রহমান ফকির বলেন, সংশোধিত উপজেলা পরিষদ আইন অনুযায়ী ১২টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগের দায়িত্ব উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা। কিন্তু তা করা হয়নি। আমলারা আইন মানছেন না। তিনি অবিলম্বে আইনটি কার্যকরের দাবি জানান।এ ছাড়া সংবাদ সম্মেলনে সংবিধানের আলোকে বিকেন্দ্রীকরণ নীতির ভিত্তিতে স্থানীয় সরকার নীতিমালা প্রণয়ন, শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনসহ ১৩ দফা দাবি জানানো হয়।