আমাদের আশাবাদী হতে হবে: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশাবাদ পুনর্ব্যক্ত করে বলেছেন, সরকার দেশের স্বার্থ রক্ষার জন্য তিস্তা চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের বিষয়ে জানতে চাইলে গওহর রিজভী সাংবাদিকদের বলেন, ভারতের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় তিনি এখনো দেখেননি। এ জন্য তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।আজ শুক্রবার দুপুরে ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের কার্যালয়ে আয়োজিত অ্যাকটিভ সিটিজেনস এচিভারস সামিট উদ্বোধনের পর গওহর রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে গওহর রিজভী বলেন, নাগরিকদের সচেতন ও সক্রিয় হতে হবে। সরকারের পাশাপাশি তাঁদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমাদের আশাবাদী হতে হবে। কিছুই হচ্ছে না, কিছুই হবে না—এমন মনোভাব বাদ দিতে হবে। সরকারের অনেক দায়িত্ব রয়েছে, যতটুকু পারছে করছে। কিন্তু সমাজের মানুষকে সরকারকে সহযোগিতা করতে হবে।’