আমাদের গণিত
শিক্ষার্থীরা গণিতে আগ্রহী হয়ে উঠছে। সারা দেশের তরুণেরা যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে এবার গণিত উৎসবে অংশ নিয়েছে, তা সত্যিই এক বিরাট ব্যাপার। সিলেট গণিত উৎসবে একজন কিশোর গণিতবিদ প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করল, মানুষের চুল এত লম্বা হয়, নখ কেন হয় না? একটু অবাক হলাম। এটা তো গণিতের বিষয় নয়, প্রাণবিজ্ঞানের প্রশ্ন। তার মানে, গণিতের উৎসাহ তাকে মোটের ওপর বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুুলেছে। আমাদের গণিত উৎসব ও অলিম্পিয়াডের একটি উদ্দেশ্য ছিল, শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা, যেন আমাদের এই প্রজন্ম কুসংস্কারমুক্ত, উদার চিন্তাভাবনায় সমৃদ্ধ হতে পারে। আমি ব্যাখ্যা করে বুঝিয়ে বললাম, শুধু চুল বা নখ নয়, হাত, পা, নাক, কান—কোনটার বৃদ্ধি কতটা হবে, তা জীবকোষের মধ্যে জেনেটিক কোডে নির্দেশিত থাকে এবং সে অনুযায়ী তার বৃদ্ধি ঘটে। সংক্ষিপ্ত উত্তরে যে ওই স্কুলছাত্র খুশি হয়েছে, তাতে আমরা নিশ্চিত হতে পারি যে গণিত উৎসবের মধ্য দিয়ে তরুণদের জানার আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এটা প্রথম ধাপ।গণিত নিয়ে নাড়াচাড়া করার মধ্যে বেশ আনন্দ আছে।প্রায় সাড়ে ৩০০ বছর আগে দুই ফরাসি গণিতবিদ মারসেঁ ও ফারমা গণিত নিয়ে মতবিনিময় করছিলেন। ফারমাকে এক বিশাল বড় সংখ্যা ১০০, ৮৯৫, ৫৯৮, ১৬৯-এর উৎপাদক বের করতে বললেন মারসেঁ। চট করে ফারমা উত্তর লিখে দিলেন। তিনি বললেন, উৎপাদকটি হলো ১১২, ৩০৩৮৯৮, ৪২৩। তিনি জানালেন, এই উৎপাদক দুটি এমন যে ওদের কোনো উৎপাদক নেই। এই সমাধান বের করা খুব সহজ ব্যাপার নয়।আমাদের তরুণ গণিতবিদেরা এ ধরনের জটিল বিষয়ে মাথা খেলাতে পারে। তাহলে বুদ্ধি খুলবে। যেমন ১, ২৮৯, ৪০৯, ৬৭৩, ৮২৮—এই বিশাল বড় সংখ্যাটি পূর্ণ বর্গ কি না, তা কি চট করে বলা সম্ভব? এর উত্তর বের করার জন্য আমরা একটা বিষয় বিবেচনায় নিতে পারি। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ লক্ষ করি। ১১=১, ২২=৪, ৩৩=৯, ৪৪=১৬, ৫৫=২৫, ৬৬=৩৬, ৭৭=৪৯, ৮৮=৬৪, ৯৯=৮১, ১০১০=১০০। বর্গ সংখ্যাগুলোর শেষ অঙ্কগুলো মনে রাখলে হিসাব করা সহজ হবে। আমরা বলতে পারি, যেকোনো সংখ্যাকে পূর্ণ বর্গ হতে হলে তার শেষ অঙ্কটি অবশ্যই ০, ১, ৪, ৫, ৬ অথবা ৯ হতে হবে। উপরিউক্ত সংখ্যার শেষ অঙ্কটি যেহেতু ৮, তাই আমরা অনায়াসে বলতে পারি যে সেটি পূর্ণ বর্গ নয়। অবশ্য এর বিপরীত প্রতিজ্ঞা সত্য নয়। অর্থাৎ কোনো সংখ্যার শেষ অঙ্কটি ০, ১, ৪, ৫, ৬ অথবা ৯ হলে যে সেটা পূর্ণ বর্গ হবেই, তা বলা যাবে না। সে ক্ষেত্রে বর্গমূল বের করে দেখতে হবে। আরেকটি অংশিক পরীক্ষা আছে। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করি। যদি তার অঙ্ক সংখ্যা ১-এর বেশি হয়, তাহলে আবার যোগ করি এবং শেষ পর্যন্ত একক অঙ্কে পৌঁছাই। যদি বড় সংখ্যাটি পূর্ণ বর্গ হয়, তাহলে তার অঙ্কগুলোর যোগফল ১, ৪, ৭ অথবা ৯ হবেই। যেমন ১২৩, ৪৫৭১২৩, ৪৫৭=১৫, ২৪১, ৬৩০, ৮৪৯। এখানে ১+৫+২+৪+১+৬+৩+০+৮+৪+৯=৪৩, ৪+৩=৭, মানে ওটা পূর্ণ বর্গ। কিন্তু এর বিপরীত প্রতিজ্ঞা সত্য নয়। তবে যদি শেষ যোগফল ২, ৩, ৫, ৬ অথবা ৮ হয়, তাহলে নিশ্চিভাবে বলা যায় যে সংখ্যাটি পূর্ণ বর্গ নয়।