আমাদেরই একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল মুসাব্বির সাদী ছিলেন খেলার মানুষ, তাঁকে হারিয়ে শোকার্ত হওয়ার জন্য এটিই যথেষ্ট। তার ওপর প্রথম আলোর ক্রীড়া বিভাগের কাছে সাদী ছিলেন একটু বেশিই আপন। বলতে গেলে ছিলেন স্টেডিয়ামের নিয়মিত লেখকই। শচীন টেন্ডুলকারের ছোটবেলা নিয়ে লেখা বই দ্য মেকিং অব এ ক্রিকেটার-এর অনুবাদ তাঁর হাত দিয়েই প্রকাশিত হয়েছে ‘স্টেডিয়াম’ পাতায়। স্টেডিয়ামের জন্য অনুবাদ করেছেন ব্রায়ান লারা ও শেন ওয়ার্নের আত্মজীবনীও। আল মুসাব্বির সাদীর অকাল প্রয়াণে প্রথম আলোর ক্রীড়া পরিবার শোকে আচ্ছন্ন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।