আমানুরের হূদয়ে নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান বলেছেন, ‘আমার হূদয়ে রয়েছে নৌকা।’ এ ছাড়া দল থেকে তাঁকে বহিষ্কারও করা হয়নি বলে তিনি দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সঙ্গে নিয়ে তাঁকে কাজ করতে বলেছেন বলেও তিনি জানান।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করার পর সাংবাদিকদের আমানুর রহমান খান এসব কথা বলেন। এর আগে গত রোববার টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শহিদুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে হারান আমানুর রহমান খান। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেওয়ায় নির্বাচনের মাত্র দুই দিন আগে গত শুক্রবার আমানুর রহমান খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও (আনারস) প্রতীকে নির্বাচন করে আমানুর পান ৯৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল (নৌকা) ৪৪ হাজার ৫৩১ এবং অপর প্রার্থী জাতীয় পার্টির সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ (লাঙ্গল) ১১ হাজার ৬৮৪ ভোট পান। বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ৫৩ হাজার ২৭৭। সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।নির্বাচনের ওই ফলকে বিদ্রোহী জনতার বিজয় বলে আখ্যায়িত করেছিলেন আমানুর রহমান খান।