আমার এই ভালোবাসা সবার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব্বির ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’-এর প্রতিযোগী। তাঁর প্রথম একক অ্যালবাম ছিল আপন আলোয় (২০০৮)। এরপর অনেক মিক্সড অ্যালবামে তিনি গান গেয়েছেন। এবার অগ্নিবীণা থেকে বেরিয়েছে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ভালোবাসা ব্যক্তিগত। গান নিয়ে কথা হলো সাব্বিরের সঙ্গে।অ্যালবামের নাম ‘ভালোবাসা ব্যক্তিগত’ কেন?এই শিরোনামের অ্যালবামে একটি গান গেয়েছি। আর ভালোবাসা ব্যাপারটাই তো ব্যক্তিগত। বেশি জানাজানি হলে তৈরি হয় নানা অসুবিধা। তবে আমার অ্যালবামটি বের করেছি ভালোবাসা দিবস উপলক্ষে। আমার এই ভালোবাসা সবার জন্য। এবার কী ধরনের গান করেছেন?দুটি ছাড়া সব কটি গানই রোমান্টিক মেজাজের। মেলোডি, সফট মেলো রক, ফিউশন আর দেশীয় সুর প্রাধান্য দিয়েছি। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান। এ ছাড়া মাইজভান্ডারি গান গেয়েছি। আবিদের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক তৈরি হয়েছিল। আবিদকে স্মরণ করে গেয়েছি একটি গান। অ্যালবামের প্রথম গান ‘লেনাদেনা’র সুর করেছেন কুমার বিশ্বজিৎ। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার অনেকেই এখন প্লেব্যাক করছেন।এবারই প্রথম আমিও প্লেব্যাক করেছি। ছবির নাম পায়রা। দুটি গান গেয়েছি। একটি গানের সুর আমিই করেছি। অন্যটি গেয়েছি সামিনা চৌধুরীর সঙ্গে। চলচ্চিত্রে গান করার অভিজ্ঞতা একদম অন্য রকম। বাইরে থেকে খুব সহজ মনে হলেও মোটেও তেমনটি নয়। দৃশ্য এবং নায়ক-নায়িকা বুঝে গান লেখা, সুর করা আবার তাতে কণ্ঠ দেওয়া। আর কোনো অ্যালবামের কথা ভাবছেন?হ্যাঁ, লোকগান নিয়ে একটি অ্যালবামের কাজ শুরু করেছি। এই অ্যালবামে আমি আর রন্টি দাস গান করছি।