আমার ছেলের সঙ্গে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেশির ভাগ ধারাবাহিকে এখন একই দিনে ১৮ থেকে ২০টি দৃশ্যের কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে কাজের কোনো মান ধরে রাখা সম্ভব হয় না। কারণ, বাজেট কম। একবার শট্ দেওয়ার পরই তা চূড়ান্ত করা হচ্ছে। আরও একবার শট্ নেওয়ার প্রয়োজন থাকলেও তা হচ্ছে না। এ কারণেই এখন ধারাবাহিকের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছি। তাই ধারাবাহিকে কম কাজ করা হচ্ছে।’ বললেন শাহরিয়ার শুভ। আরটিভিতে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক কলেজ রোড। এই নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটি লিখেছেন তৌহিন হাসান এবং পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। কথা হলো শাহরিয়ার শুভর সঙ্গে।‘কলেজ রোড’ নাটকে কাজ করতে আগ্রহী হলেন কেন?এই নাটকে কাজ করেছিলাম আড়াই বছর আগে। পুরো কাজটা হয়েছিল কুমিল্লা শহর এবং এর আশপাশের এলাকায়। এই নাটক দেখলেই এর ভিন্নতা বুঝতে পারবেন। এখন যেভাবে কাজ হচ্ছে, কলেজ রোড নাটকে তেমনটি হয়নি। ধারাবাহিকে যেহেতু কম কাজ করছেন, তাহলে এখন আর কী কাজ করছেন?এক ঘণ্টার নাটকে। এগুলো যথেষ্ট মানসম্পন্ন হয়। কারণ, কাজও হয় সেভাবে। এই তো সেদিন একটি নাটকে কাজ করেছি, নাম কিছু শব্দ অথবা নিঃশব্দের গল্প। একজন মানুষের তিনটি বয়সের গল্প। মজার ব্যাপার হলো, এই নাটকে আমার ছেলে আমার সঙ্গে অভিনয় করেছে। ওর নাম ফায়াম। বয়স ছয়। ও এর আগে কয়েকটি নাটকে অভিনয় করেছে। তবে আমার সঙ্গে এবারই প্রথম। ‘কলেজ রোড’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।সাধারণত ঢাকার বাইরে শুটিং হলে স্থানীয় হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। এই নাটকে কাজ করার সময় আমরা ছিলাম একটি বাসায়। আর নাটকের গল্পে মফস্বল শহরের দুটি পাড়ার মধ্যে ঝামেলা হচ্ছে। অন্য পাড়ার মিলন আর রওনক আমাকে ধরে নিয়ে যায়। আমাকে ওরা মারবে। শট্ নেওয়া হবে ওপর থেকে। দৃশ্যটিকে বাস্তব করার জন্য আমরা এমনভাবে মারামারি করছিলাম, তা দেখে পরিচালক ক্যামেরা বন্ধ করে ছুটে এসেছিলেন। পরে আমরা সবাই হাসতে শুরু করি।